দিদার মিয়া, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
হোমনায় পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিমের আওতায় ২০২২ -২৩ সালে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষন কো-অর্ডিনেটর লায়লা খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, অধ্যক্ষ মো. মজিবুর রহমান, মাদরাসা সুপার মাওলানা আবদুস সাত্তার, প্রধান শিক্ষক আমেনা বেগম ও মো. লুৎফর রহমান প্রমুখ।