কুমিল্লা তিতাসঃ মোঃ রমিজ উদ্দিন :
মাছিমপুর গ্রামের সন্তান ও সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী গাজী মোঃ শাহজালালের বিরুদ্ধে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট প্রপাগান্ডার তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠেছে। জানা যায়, কতিপয় ব্যক্তি গাজী শাহজালাল এর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে। যা তার ও তার পরিবারের সম্মানহানির সামিল। এসব হীনমন্যহীন কুলাঙ্গারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন গাজী শাহজালাল। তিনি বলেন, আমি ২৪ বছর যাবত প্রবাসে অবস্থান করছি।
সৌদি আরবে আমি প্রায় ১ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। কেউ বলতে পারবে না, কারো এক টাকা বেতন আটকিয়ে রেখেছি। কারো কোন কমপ্লিন নেই। অথচ একজন বলছে, আমি নাকি তার ২২ হাজার রিয়েল মেরে দিয়েছি। মিথ্যা ও বানোয়াট কথা প্রচার করে আমার সম্মানহানি করছে। আমি তাদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমি এসমস্ত মাদকাসক্ত কুলঙ্গারদের মিথ্যা, বানোয়াট ও অসংলগ্ন কথাবার্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আল্লাহ সকলকে রহম করুক। আমিন
এসময় আরও যারা প্রতিবাদ জানিয়েছেন তারা হলেন, আমির হোসেন গাজী, মারুফ হোসেন, মেহেদী হাসান রাজ, আরিফ খান, রাশেদুল আলম, সাইফুল সরকারসহ আরও অনেকে।