কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা তিতাসে ৫৩ বছর ধরে সানের কাজ করে জীবিকা নির্বাহ করেন বৃদ্ধ কালীপদ শীল।
কুমিল্লার তিতাস উপজেলার পুরান বাতাকান্দি গ্রামের ৫ সন্তানের জনক কালীপদ শীলের কথা।
তিনি ১৯৭২ ইং সালে সানের কাজ শুরু করেন। শুরু থেকে এখনো পর্যন্ত এই কাজই করে যাচ্ছেন কালীপদ শীল। বাতাকান্দি পশ্চিম বাজারের মা কালি সান ঘরটি তিনি নিজে গড়ে তুলেছেন। বর্তমানে কালীপদ শীল চলে ৭৩ বছর। তাঁর গ্রামের বাড়ি হলো উপজেলার পুরান বাতাকান্দি গ্রামে। আজ তাঁর দোকানে গেলে তিনি এক সাক্ষাৎ এ বলেন, ১৯ ৭২ সাল থেকে সানের কাজ শুরু করে এপর্যন্ত তিনি এই কাজে কর্মতর রয়েছে। প্রথম দিকে সানের কাজ শুরু করেন তিনি গৌরীপুর বাজার থেকে। সেখানে ৩৬ বছর করেন তিনি সানের কাজ।
এরপর নিজ এলাকার বাতাকান্দি বাজারে এসে আজ থেকে ১৭ বছর আগে মা কালি সানঘর নামে একটা দোকান গড়ে তোলেন। আর সেই থেকে এখনো পর্যন্ত নিজের দোকানে সানের কাজ করেন তিনি। স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ নাতী নাতনী। তাঁর বড় ছেলে স্টো ক করে ২০২১ সালে মৃত্যু বরণ করলে তার স্ত্রী- সন্তানদের তিনিই দেখা শোনা করেন বলে জানান।আর দ্বিতীয় ছেলে বর্তমান সৌদি আরবের কর্মরত আছে। আর ছোট ছেলে বাড়িতে থাকেন, আর দুই মেয়েকে বিয়ে দিয়ে দেন। তাঁরা স্বামীর বাড়িতে সুখে শান্তিতে আছেন বলেও জানান তিনি।