মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সিনিয়র সচিব রেজাউল গ্রেফতার, অধরা আইডিআর এর আপেল মাহমুদ কুমিল্লা হোমনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ আবদুল মাবুদ প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে —- রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি আশুলিয়ায় কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন গ্রেপ্তার জনমনে স্বস্তি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

সম্মানিত আমীরে জামায়াতের অপারশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবী : 

আলহামদুলিল্লাহ! সম্মানিত আমীরে জামায়াতের অপারেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অপারেশন শেষে আমীরে জামায়াতের অপারেশনের কাজে নিয়োজিত ডাক্তারগণ মিডিয়াকে ব্রিফ করেছেন।

বিশিষ্ট কার্ডিওলজিস্ট সার্জন ডা. জাহাঙ্গীর কবির এ সময় মিডিয়াকে বলেন, “আলহামদুলিল্লাহ, ডা. শফিক সাহেবের অপারেশনসহ সবকিছুই অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা সর্বোচ্চ প্রযুক্তিগত সহায়তা নিয়ে অপারেশনটি সম্পন্ন করতে পেরেছি। আশা করছি, অতি দ্রুত উনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন।” তিনি আরো বলেন, “আর উনার অপারেশনটা একদম সঠিক সময়ে হয়েছে। নির্দিষ্ট সময়েই উনার জ্ঞান ফিরবে এবং আগামী ৩ দিন উনি আইসিইউতে থাকবেন। এরপর উনাকে কেবিনে নিয়ে আসা হবে। সবকিছু ভালো থাকলে সপ্তাহখানিকের মধ্যে তিনি বাসায় যেতে পারবেন।”

আমরা দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি—আপনারা যারা আমাদের সম্মানিত আমীরে জামায়াতের সুস্থতার জন্য সার্বক্ষণিক মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। আমরা বিশ্বাস করি, মহান আল্লাহর একান্ত মেহেরবানি ও আপনাদের একান্ত দোয়ার বরকতেই সম্মানিত আমীরে জামায়াতের এ পর্যন্ত চিকিৎসা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমাদের আশাবাদ—আপনারা সুস্থ থেকে আমীরে জামায়াতের পরিপূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত এ দোয়া ও ভালোবাসা অব্যাহত রাখবেন।

মহান আল্লাহ আমাদের প্রিয় রাহবারকে যেন অতি দ্রুত দ্বীনের কাজের জন্য ভূমিকা রাখার তাওফিক দান করেন, সেই দোয়াই করছি। আমিন।

-Mia Golam Porwar
সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102