রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় ৫নং শুভপুর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা :

শুক্রবার সন্ধায় কাদৈর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সম্মেলনের প্রধান অতিথি, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমনের উপস্থিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলার বিএনপির আহবায়ক মো: কামরুল হুদা এবং সম্মেলনের প্রধান বক্তা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আমিরুজ্জাম আমিরের উপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাইদুল ইসলাম, জেলা সদস্য জনাবা এডভোকেট সাজেদা আলাউদ্দিন হেনা, মহানগর বিএনপির সভাপতি আবু মিয়া।

দ্বি বার্ষিক সম্মেলনের আহবায়ক উপজেলা বিএনপির সদস্য ডাক্তার মাইনউদ্দিন মিয়াজির উপস্থিতিতে ইউনিয়ন বিএনপির যগ্ন আহবায়ক নাছির উদ্দীন ও সদস্য মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে মুখরিত হয় পুরো অনুষ্ঠানটি। পরে দুই ইউনিয়নের নের্তৃবিন্দের মাঝ থেকে সভায় বক্তব্য প্রধান করেন, ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন, শুভপুর দক্ষিন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামাল হোসেন, উত্তর যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার ইয়ামিন, দক্ষিন যুবদলের সভাপতি মো রিপন হোসেন সহ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল হাসেম মিয়া।

এদিকে সম্মেলনের এক পর্যায়ে উপস্থিত কাউন্সিলরদের সর্ব সম্মতি ক্রমে শুভপুর উত্তর ও দক্ষিন বিএনপির নবনির্বাচিত ব্যাক্তিদের নাম ঘোষণা করেন জেলা নের্তৃবিন্দ।

এতে দক্ষিনের সভাপতি নির্বাচিত হন অধ্যাপক জিয়াউল হক জিতু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো সেলিম মুহরি এবং উত্তরের সভাপতি নির্বাচিত হন মোস্তাফিজুর রহমান ও সাধারণত সম্পাদক পদে নির্বাচিত হন আব্দুল মতিন মেম্বার।
সম্মেলনে আমন্ত্রিত সকলের করতালির মধ্য দিয়ে নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের অভিনন্দন জানান সবাই।

দ্বী বার্ষিক সম্মেলনে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের দুর্দিনের পরিক্ষিত সৈনিক দেশনায়ক তারেক জিয়ার আস্থা ভাজন, চৌদ্দগ্রামের মাটি ও মানুষের নেতা, জনাব কামরুল হুদার বিকল্প অন্য কাউকে না ভেবে বিপুল ভোটে জনাব কামরুল হুদাকে নির্বাচিত করতে একজুগে জোড়ালো দাবী জানান আমন্ত্রিত সকল বক্তরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102