কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন জাসাসের কমিটি গঠন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। তিতাস উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা(জাসাস) এর আয়োজনে পবিত্র কুরআন তেলওয়াত পাঠের মাধ্যমে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভিটিকান্দি ইউনিয়ন জাসাসের কমিটি গঠন উপলক্ষে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার।তিতাস উপজেলা জাসাসের আহবায়ক সামির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট দেলোয়ার হোসেন প্রধানের পরিচালনায় আয়োজিত কর্মী সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো.ওসমান গনি ভূইয়া, উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহবায়ক কামাল পারভেজ ডালিম।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ জাতীয়তাবাদী ফোরাম তিতাস উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো.ইয়াহিয়া খান, বৃহত্তর দাউদকান্দি উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মাজহারুল হক মাফুজ ভূইয়া,
ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো.ফরিদ সরকার, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম খোকা, সিনিয়র সহসভাপতি মো.শফিকুল ইসলাম, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবুল খায়ের ভূঁইয়া টিপু, উপজেলা স্বেচ্ছাসলবক দলের সাবেক আহবায়ক ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.ফারুক হোসেন ভূইয়া, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাইমুল ইসলাম আখন্দ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো.ফাহিম সরকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- আহবায়ক মো.জহিরুল ইসলাম হৃদয়, উপজেলা যুব দলের যুগ্ম-আহবায়ক হাজী আবুল কাসেম সরকার, কুমিল্লা উত্তর জেলা জাসাসের যুগ্ম-আহবায়ক চন্দন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো.মনিক মিয়া, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম- আহবায়ক মো.রাসেল রানা প্রমুখ।
উপজেলা জাসাসের যুগ্ম-আহবায়ক মো.নাজমুল হাসান মুন্সি, সায়মন ভূইয়া, সাদ্দাম হোসেনের সার্বিক সহযোগিতায় কর্মী সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার, সিনিয়র সহসভাপতি মো.আলমগীর হোসেন ভান্ডারী, কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো.শফিকুল ইসলাম ভূইয়া, জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো.জামাল উদ্দিন প্রধান, ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.যুবরাজ ইসলাম রাসেল, উপজেলা জাসাসের যুগ্ম- আহবায়ক মো.সোহেল মুন্সি, নারান্দিয়া ইউনিয়ন যুব দলের আহবায়ক মো.ছবির আহমেদ মেম্বার, ভিটিকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.সাইফুল ইসলাম, শ্রমিক দলের আহবায়ক আবু কালাম, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মো.সোহাগ মিয়াসহ অসংখ্য দলীয় নেতা-কর্মীসহ মহিলা দলের নেতৃবৃন্দ।
কর্মী সভার শুরুতে ভিটিকান্দি ইউনিয়ন জাসাসের আহবায়ক ও সদস্য সচিব পদে প্রার্থীরা বড় বড় মিছিল নিয়ে কর্মী সভায়, তাদের প্রার্থিতা জানান দেন।কিন্তু দু’টি পদে একাধিক প্রার্থী হওয়ায় পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে বলিয়া কর্মী সভা সমাপ্তি ঘোষণা করা হয়।