শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি মামলায় পলাতক আসামি জানে আলম অপু গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ০১ আগস্ট ২০২৫

গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি মামলার ঘটনায় পলাতক জানে আলম অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক।

শুক্রবার (১ আগস্ট ২০২৫ খ্রি.) সকালে রাজধানীর ওয়ারীর গোপীবাগ এলাকা হতে তাকে গ্রেফতার করে ডিবির একটি চৌকস টিম। অপুকে সহ এই মামলায় এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেফতার করা হলো।

ডিএমপির গুলশান থানা সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই সকাল অনুমান ১০:০০ ঘটিকার সময় জানে আলম অপু ও মোঃ আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ নামে দুইজন নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শাম্মী আহম্মেদ এর গুলশানের বাসায় গিয়ে ফ্যাস্টিটের দোসর অ্যাখ্যা দিয়ে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাদেরকে পুলিশে দেওয়ার হুমকি প্রদান করা হয়।

এ সময় শাম্মী আহম্মেদ এর স্বামী তাদের হাতে নগদ ১০ লক্ষ টাকা প্রদান করেন। পরবর্তীতে ১৯ জুলাই রাত আনুমান ১০:৩০ ঘটিকার সময় বাকি টাকার জন্য পুনরায় ওই বাসায় গিয়ে হুমকি প্রদান করে আসে। ২৬ শে জুলাই বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকার সময় ১৫/২০ জন সহ আবারো তারা উক্ত বাসায় যায় এবং চাঁদার অবশিষ্ট ৪০ লক্ষ টাকা দাবি করে। এ সময় শাম্মী আহম্মেদ এর স্বামী সিদ্দিক আবু জাফর ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে অবহিত করলে গুলশান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল হতে ১। আব্দুর রাজ্জাক রিয়াদ, ২। মো. সাকাদাউন সিয়াম, ৩। সাদমান সাদাব, ৪। ইব্রাহীম হোসেন মুন্না ও ৫। মো. আমিনুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় ঘটনার সাথে জড়িত জানে আলম অপু সহ অন্যান্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় গুলশান থানায় চাঁদাবাজির একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102