বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
টেকনাফের হ্নীলা সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার কুমিল্লা তিতাস জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে হাজী মুকবুল হোসেনকে দেখতে চায় এলাকাবাসি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুকরণে পরামর্শ সভা অনুষ্ঠিত ESCAP এর ৮২তম অধিবেশনে টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র্যাপিং সেবা বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী

মুকসুদপুরের বাটিকামারী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সভাপতি মনোনীত হলেন সেলিমুজ্জামান সেলিম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

কাজী ওহিদ- মুকসুদপুর (গোপালগঞ্জ)থেকে :

৩১ জুলাই গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাটিকামারী স্কুল এ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। এই দায়িত্বের মাধ্যমে তিনি প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম এবং সার্বিক উন্নয়ন তদারকির দায়িত্ব পালন করবেন। নবনিযুক্ত সভাপতি সেলিমুজ্জামান সেলিম এক প্রতিক্রিয়ায় বলেন, এই দায়িত্ব আমার জন্য গর্বের। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অগ্রগতিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।

কেন্দ্রীয় বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম বাটিকামারি স্কুল এন্ড কলেজের সভাপতি মনোনীত হওয়ায় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপি” র সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুব দলের আহ্বায়ক আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102