এম রোমানিয়া খুলনা :
৩০/০৭/২০২৫
রূপসা ট্রাফিক মোড় থেকে রূপসা ব্রীজ পর্যন্ত মেইন সড়কটি দীর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী হওয়ায় অত্র এলাকার মানুষ চরম দূর্ভোগের স্বীকার হচ্ছে!ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের খামখেয়ালীপনা এবং কেডিএ-এর উদাসীনতায় নির্মানাধীন অত্র সড়কের কাজ দীর্ঘ বছর বন্ধ থাকায় সড়কটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে! দ্রুত সড়কটির সংস্কার এবং চলাচলের উপযোগী করে নির্মান কাজ শেষ করার দাবীতে ৩০ এবং ৩১ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে আজ ৩০জুলাই মানববন্ধনের আয়োজন করা হয়।মহানগর বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক, খুলনা সদর আসনের ধানের শীষের কান্ডারী জননেতা জনাব শফিকুল আলম তুহিন উক্ত মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে প্রধান অতিথি হিসেবে ৩০নং ওয়ার্ড কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এসময় খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব চৌ: হাসানুর রশিদ মিরাজ, ৩০নং ওয়ার্ড বিএনপির ভার: সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক সওগাতুল আলম সগীর, সাংগঠনিক সম্পাদক শেখ মাহদী হাসান লিটন, ৩১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমীন আহমেদ, জাসাস খুলনা মহানগর সদস্য সচিব (ভার) কাজী জলিল সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।