মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
অপরিণত বয়সে বিয়ের কারণে অত্যন্ত ঝুকিতে ভোগেন মেয়েরা। আইনে শাস্তির বিধান থাকলেও জন সচেতনতার কারণে বাল্য বিবাহের মতো ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। বলছি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কথা।
সোমবার দুপুরে দখলপুর সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে হরিণাকুণ্ডু উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২৮ জুলাই) উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মাদ্রাসাটিতে আলোচনা সভা/উঠান বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধ, সাইবার অপরাধ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুক ও আত্মহত্যা প্রতিরোধ, নারী ও শিশু পাচার, ইভটিজিং প্রতিরোধ, স্কুল মাদ্রাসা থেকে ঝরেপড়া প্রতিরোধ, বয়োঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা, জন্ম-মৃত্যু নিবন্ধন এবং আত্মপ্রত্যয়ী হয়ে গড়ে ওঠা সহ নান বিষয় ব্যাপক আলোচনা করা হয়। এসময়ে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা।
এসময়ে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ আশাদুজ্জামান, সহকারী প্রভাষক শাম্মি আক্তার, মোমিনা খাতুন সহ আরো অনেকেই। উল্লেখ্য শুধু আইন প্রয়োগ করেই নয় এবাপারে প্রয়োজন ব্যপক সচেতনতা বৃদ্ধি করা। বাল্যবিবাহের কারণে বিচ্ছেদ ও মৃত্যুর খবর শোনা যায় প্রতিনিয়ত, তাই আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানান আলোচকবৃন্দ।