মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বলরামপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৬ জুলাই ২০২৫ ইং তারিখে উপজেলার বলরামপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার স্বতঃস্ফূর্ত ভাবে সুন্দর নিরিবিলি পরিবেশে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ২৪৭ জন ভোটারের মধ্যে ব্যপক প্রতিযোগীতা মূলক ম্যানেজিং কমিটির ভোট গ্রহণ হয়। বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষে ম্যানেজিং কমিটির ভোটে সভাপতি হিসাবে বিজয়ী হলেন শ্রাদ্ধাভাজন মাহবুব মুরশেদ শাহীন।