সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কালবৈশাখীর ঝড়ে মহাসড়কে গাছ উপড়ে যানজট, ডাল সরাতে নেমে পড়লেন হাইওয়ে পুলিশ

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ​ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহঃ

​হঠাৎ ধেয়ে আসা কালবৈশাখী ঝড়ে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের ওপর বড় একটি গাছ ভেঙে পড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে কোনো যান্ত্রিক সহায়তার অপেক্ষা না করে যানজট নিরসনে ও মানুষের ভোগান্তি লাঘবে নিজ হাতে রাস্তার ওপর থেকে গাছের ডাল অপসারণে নেমে পড়েন আরাপপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা।

​রবিবার (২৯ মার্চ) বিকেলে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়ার এই ঘটনা ঘটে।
​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে মহাসড়কের ওপর বেশ কিছু গাছের ডাল ভেঙে পড়ে। এতে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বৃষ্টির মধ্যেই সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আরাপপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল। রাস্তার শৃঙ্খলা ফেরাতে তারা নিজেরাই ভাঙা ডালপালা টেনে সরিয়ে রাস্তা পরিষ্কার করতে শুরু করেন।

​এ বিষয়ে আরাপপুর হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “মহাসড়ক সচল রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। ঝড়ে গাছ পড়ে রাস্তা বন্ধ হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছিল। তাই দ্রুত চলাচলের উপযোগী করতে আমরা নিজেরাই কাজ শুরু করি।”

​পুলিশের এই কর্মতৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন ওই মহাসড়কে চলাচলকারী চালক ও সাধারণ যাত্রীরা। তারা জানান, পুলিশের এমন মানবিক ও ত্বরিত পদক্ষেপে বড় ধরনের যানজট থেকে রক্ষা পেয়েছেন তারা। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102