শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি :

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ) এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচি আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ)এর প্রোগ্রামার জেবা আফরোজা, টাঙ্গাইল আঞ্চলিক বিড়ি শ্রমিক সংগঠনের সভাপতি নাজমুল হক,সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া,সদস্য জয়নব বিবি ও সাংবাদিক বোরহান তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, বিড়ি উৎপাদন একটি ঝুঁকিপুর্ণ ও স্বল্প মুজুরির পেশা। বিড়ি শিল্প দরিদ্র জনগোষ্ঠীকে শোষণ করে চলছে। এছাড়াও তামাকপণ্যের সহজলভ্যতা ও বিজ্ঞাপন বন্ধ না হলে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়বে। তারা তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও কঠোর ও কার্যকরভাবে বাস্তবায়নের দাবি জানান।

এসময় মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ,যুব প্রতিনিধি,তামাক বিরোধী কর্মী,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা নীল রঙের টি-শার্ট পরে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102