সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

ব্রাহ্মণবাড়িয়া ফিশ হ্যাচারির পাহারাদারকে হত্যার অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাহারাদারের বেতন বাড়ানোর কথা বলায় ফিশ হ্যাচারির পাহারাদার আক্কাছ আলীকে (৪৫) হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই হ্যাচারির মালিক মো. জানে আলমকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন। নিহত আক্কাছ আলী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার দক্ষিণ রতনপুর গ্রামের সুর মোহাম্মদের ছেলে। আটক জানে আলম উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার পশ্চিমপাড়া এলাকার মৃত ঝারু মিয়ার ছেলে।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার গ্রামের একটি ফিশ হ্যাচারিতে আক্কাস আলী ২ বৎসর ধরে ১০ হাজার টাকা বেতনে আটককৃত জানে আলমের ফিশ হ্যাচারিতে পাহারাদারের চাকরি করত। গত মঙ্গলবার সকালে আক্কাছ আলী (৪৫) নামের ওই পাহারাদারের মরদেহ উদ্ধার করে ধরখার ফাঁড়ি পুলিশের সদস্যরা। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসা. সালমা বাদী হয়ে আখাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে জানে আলমকে অভিযান চালিয়ে বুধবার ভোরে আটক করা হয়।

নিহতের স্ত্রী মোসা. সালমা জানান, বেশ কিছু ধরে তার স্বামী আক্কাছ আলী তার মালিক জানে আলমকে বেতন বাড়িয়ে দিতে বললে এতে জানে আলম তার স্বামীকে নিয়মিত বেতন দেওয়া বন্ধ করে দেয়। আর এই বেতন বন্ধ করাকে কেন্দ্র করে তাদের মধ্যে মনোমালিন্য ও শত্রুতা সৃষ্টি হয়।
আখাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) ছমিউদ্দদিন জানান, স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় আসামি জানে আলমকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সঙ্গে জানে আলম জড়িত।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102