সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মাদক ও অপরাধ হ্রাসে ভাষানটেকে ৪৫০টি এলইডি বাতি স্থাপন করলো ডিএনসিসি কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৫ তম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

গোপালগঞ্জে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও কর্মীসভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩৯৮ বার পড়া হয়েছে

কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

আমার নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসবেন। গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশ বিএনপির গ্রুপিং রাজনীতি বন্ধ করার মাধ্যমে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ অবিভক্ত আদর্শবান বিএনপি গড়ে তুলবেন।

৮ জুলাই মঙ্গলবার বিকালে শহরের লঞ্চঘাট বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মেজর (অঃ প্রাপ্ত) অহিদুল হক মোল্লার সভাপতিত্বে গোপালগঞ্জে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও এক কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমার নেতা তারেক রহমানকে আল্লাহ যদি ক্ষমতায় আনে প্রত্যেকটা ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সন্ত্রাস, চাঁদাবাজ,মাদকমুক্ত একটি সোনার বাংলাদেশ গর্বেন। তখন বিশ্ব দরবারে আপনারা মাথা উঁচু করে দাঁড়াবেন আমার নেতা সে ব্যবস্থাও করবেন ইনশাআল্লাহ।

এরপর এম এইচ খান মঞ্জু সদর উপজেলার সাতপাড় দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গা মন্দির মাঠ প্রাঙ্গনে বাৎসরিক নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় সর্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার, জেলা বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক এস এম সুমন, নিজড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ ধলুমিনা, দুর্গা মন্দিরের সভাপতি বনমালী বালা, সাধারণ সম্পাদক শিশির বালা, বিএনপি নেতা মাসুদ শেখ সহ অসংখ্য ভক্তবৃন্দরা উপস্থিতি ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102