সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদক ও অপরাধ হ্রাসে ভাষানটেকে ৪৫০টি এলইডি বাতি স্থাপন করলো ডিএনসিসি কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৫ তম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু আশুলিয়ার জামগড়া ৫ তালা একটি ভবনে গলায় ফাঁ”স দিয়ে যুবকের আত্ম”হত্যা!

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার অধিকাংশ রাস্তার বেহাল অবস্থা,চরম দুর্ভোগ পোহাচ্ছে জনগণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মুকসুদপুর পৌরসভার অধিকাংশ রাস্তাঘাটের বেহাল অবস্থা, চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার জনগণকে।

কালনা-টেকেরহাট সড়কের মুকসুদপুর কলেজ মোড় হতে কমলাপুর ব্রীজ পর্যন্ত সদর বাজারের ভিতরের রাস্তার অবস্থা খুবই বেহাল। প্রতিদিন এই রাস্তায় হাজার হাজার যান বাহন ও পথচারী চলাচল করলেও দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে এলাকাবাসী জানিয়েছেন।

এছাড়া সদর বাজারের ভিতরে চন্ডীবর্দি সোনালী ব্যাংক মোড় হতে পাইলট স্কুল হয়ে সাবেক অগ্রণী ব্যাংক ভবন পর্যন্ত রাস্তা, গোপীনাথপুর গ্রামের ফরিদ মিয়া কমপ্লেক্স হতে উপজেলা পরিষদের দক্ষিন পাশ দিয়ে তেরাইছে মোড় পর্যন্ত রাস্তা, গোপিনাথপুর আবু সালেহ চেয়ারম্যানের বাড়ী হতে সরকারী মুকসুদপুর কলেজ পর্যন্ত রাস্তা এবং টেংরাখোলা গ্রামের আতিয়ার ইন্জিয়ারে বাড়ি হতে সাংবাদিক কাজী ওহি দের বাড়ী হয়ে মরহুম খোকা শরিফের বাড়ি পর্যন্ত রাস্তার খুবই বেহাল দশা। কোন রকম বৃষ্টি হলেই রাস্তাগুলো পানিতে ডুবে যায়। প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত যান বাহন ও জনগণ চলাচল করে থাকে।

রাস্তাটির ব্যবহারকারী সাধারণ মানুষ,বিশেষ করে সরকারী মুকসুদপুর কলেজ, কয়েকটি কেজি স্কুল, প্রাথমিক স্কুল, সরকারী এস, জে উচ্চ বিদ্যালয় মুকসুদপুর পাইলট উচ্চ বিদ্যালয় এবং মুকসুদপুর কামিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের প্রতিদিনই যাতায়াত করতে হয় এই রাস্তায় দিয়ে। খানা-খন্দে ভরা এবং চলাচলের অনুপযোগী রাস্তা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য একটি বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কোন রকম বৃষ্টি হলেই রাস্তার খানা -খন্দের বিভিন্ন স্থানে পানিতে ভরে যায়। এতে করে অটো ভ্যান ও ইজিবাইকের চালকদের যাত্রী নিয়ে চলাচল করতে দারুণভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে। জনগণের ভোগান্তির বিষয় বিবেচনা করে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102