শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন মো. জাহাঙ্গীর কবির

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা বিভাগের কারা উপ মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবিরকে কারা সদর দফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক(এডিশনাল আইজি প্রিজন্স) হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ এর স্বাক্ষরে পদোন্নতির এ প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১৮ আগস্ট ২০২৪ তাকে ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স হিসেবে পদায়ন করা হয়েছিল। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগ ও বরিশাল বিভাগে ডিআইজি প্রিজন্স হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৮ সালে মুন্সিগঞ্জ জেলা কারাগারে জেল সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন জাহাঙ্গীর কবির। সিনিয়র জেল সুপার হিসেবে পদোন্নতি লাভ করেন ২০১৩ সালে। তিনি কারা সদর দপ্তরে এআইজি উন্নয়ন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

২০১৯ সালের ডিসেম্বরে তাকে কারা উপ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেয়া হয়। সেখান থেকে ২০২৩ সালের জানুয়ারিতে তাকে বরিশাল বিভাগে বদলি করা হয়।

জাহাঙ্গীর কবির ২৪ ডিসেম্বর ১৯৭৬ সালে ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা হাজী মো. আবু জাফর এলাকার সম্মানিত ব্যক্তি। মাতা মৃত. লায়লা বেগম। জাহাঙ্গীর কবির পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে তৃতীয়। তার স্ত্রী নাজনীন নাহার। ছেলে রাদ শারার ও রাদ শাহামাত।

জাহাঙ্গীর কবির বাজার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইসএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স), এমএসএস (১ম শ্রেণি) সম্পন্ন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102