সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মাদক ও অপরাধ হ্রাসে ভাষানটেকে ৪৫০টি এলইডি বাতি স্থাপন করলো ডিএনসিসি কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৫ তম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

ধামরাইয়ে ঠিকাদার প্রতিষ্ঠান উদাসিনতায় প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে পড়ে শিশু আয়ানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩২০৪ বার পড়া হয়েছে

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: সাংবাদিক

মোঃ খালেকুজ্জামান সুজিত –-তাং-৭-৭-২০২৫ ইং।

ঢাকার ধামরাইয়ের জয়পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে আইয়ান নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি সেপটিক ট্যাংকি নির্মাণের ঠিকাদার প্রতিষ্ঠান আল জোবায়ের এন্টারপ্রাইজ এর অসতর্কতার কারণেই এই ঘটনা ঘটেছে।

সোমবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে খেলতে গিয়ে ধামরাইয়ের দক্ষিণ জয়পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে আয়ান নামের ৪ বছরের এই শিশুর মৃত্যু হয়।

শিশু আয়ানের পিতা জামান মিয়া বলেন, আজ সকাল ১১টার দিকে আমার ছেলে খেলতে গিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন সেপটিক ট্যাংকিতে পড়ে যায়। সেখান থেকে উঠতে পারেনি। আমরা অনেক খুঁজাখুঁজি করার পর ১২ টার দিকে বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহ। পরে দ্রুত তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নিলে ডাক্তার আমার ছেলেকে মৃত ঘোষণা করে।

এবিষয়ে দক্ষিণ জয়পুরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ের সেপটিক ট্যাংকির কাজ নির্মাণাধীন থাকায় সেপটিক ট্যাংকে বৃষ্টির পানি জমে ছিলো। আর সেই পানিতে পড়ে শিশুটি মারা যায়। তবে সবসময় সেপটিক ট্যাংকি ঢেকে রেখেই কাজ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102