সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

রিভলবারসহ চিহ্নিত চাঁদাবাজ বিপ্লবকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১২ মার্চ ২০২৫ খ্রি.

রাজধানীর পল্টন থানা এলাকা থেকে রিভলবারসহ এক চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মো. নুরুজ্জামান বিপ্লব (৪৪)। মঙ্গলবার (১১ মার্চ ২০২৫ খ্রি.) সন্ধ্যা ০৬.৫০ ঘটিকার সময় পল্টন মডেল থানাধীন শান্তিনগর, নভেল হাউজ এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায় থানার একটি টহল টিম এলাকায় নিরাপত্তা টহল পরিচালনা করাকালীন শান্তিনগর নভেল হাউজ এর সামনে পাকা রাস্তার উপস্থিত হলে একজন ব্যক্তিকে দৌঁড়ে আসতে দেখে আশেপাশের লোকজনদের সহযোগিতায় তাকে আটক করেন। তখন জনৈক মাহফুজ মীর নামক এক ব্যক্তি এসে জানায় যে, তার বাবা লেবু মীরকে চাঁদার টাকার জন্য উক্ত আসামি গুরুতর আহত করে ভয় দেখিয়ে পালিয়ে এসেছে। এরূপ তথ্যের ভিত্তিতে ধৃত আসামীর দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের কোমরের পিছন দিক থেকে একটি ০.৩২ বোরের কালো রঙের রিভলভার উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

থানা সূত্রে আরো জানা যায় গ্রেফতারকৃত নুরুজ্জামান পল্টন থানা এলাকার একজন চিহ্নিত চাঁদাবাজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে থানা এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলো মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত নুরুজ্জামানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102