শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
টাঙ্গাইলে চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনায় পরিবেশ প্রতিমন্ত্রীর শোক প্রকাশ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নঃ ঢাকা মহানগর উত্তরের জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় সংরক্ষিত নারী আসনে তিতাসের রুবি ইসলামের দৌড়ঝাঁপ কুমিল্লা তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন যুব তরঙ্গের আয়োজনে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ নৌ-সেবা চালু চীনা রাষ্ট্রদূতের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ কুমিল্লা তিতাসে তিতাস মুক্ত স্কাউট দলের স্কাউটস ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুনে চালু হবে ই-হেলথ কার্ড …স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত

একসঙ্গে তিন ছেলের জন্ম হওয়ায় দুশ্চিন্তায় দিনমজুর দম্পতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এক দম্পতি একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিয়ে খুশি হয়েও আছেন দুশ্চিন্তায়। দিনমজুর অলি মিয়ার স্ত্রী হাছেনা বেগম (৩২) এক সঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দেন। একদিকে সন্তান জন্মের আনন্দ, অন্যদিকে ভরণ পোষণের চিন্তায় দুশ্চিন্তায় দিন কাটছে দিনমজুর স্বামী অলি মিয়ার।

গত রবিবার (২৯ জুন) রাতে পাশ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ভৈরব শহরের হলিটাচ মেডিকেল কেয়ার অ্যান্ড হাসপাতালে সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন হাছেনা। তিন ছেলে সন্তান জন্মের বিষয়টি বুধবার (০২ জুলাই) নাসিরনগরের জানাজানি হয়। অলি মিয়া নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের বাসিন্দা। অলি মিয়া পেশায় দিনমজুর। আগে থেকেই তাদের সংসারে রয়েছে তিন ছেলে সন্তান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৯ জুন বিকাল সাড়ে ৩টায় প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন হাছেনা। পরীক্ষা-নিরীক্ষার পর গর্ভে তিন সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। পরে সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম হয় তিন ছেলের।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল আলম জানান, এটি তাদের হাসপাতালে প্রথম একসঙ্গে তিন সন্তান জন্ম নেওয়ার ঘটনা। এমন ব্যতিক্রমী ঘটনায় হাসপাতালের পক্ষ থেকেও পরিবারের প্রতি সহযোগিতা করা হচ্ছে। হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. শফিকুল ইসলাম জানান, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মা ও তিন নবজাতককে সুস্থ অবস্থায় প্রসব করানো হয়েছে।

তিন নবজাতকের বাবা অলি মিয়া বলেন, একসঙ্গে তিন সন্তান পেয়ে খুবই খুশি। কিন্তু দিনমজুরি করে আগের সন্তানদেরই ঠিকমতো খরচ চালাতে পারি না। এখন নতুন করে তিন সন্তানের খরচ নিয়ে দুশ্চিন্তায় আছি। হাছেনার শাশুড়ি আওলিয়া বেগম বলেন, আল্লাহর অশেষ রহমতে আমার ছেলের ঘরে একসঙ্গে তিন নাতি এসেছে। আমরা খুবই খুশি। চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞ। তবে আমার ছেলে অন্যের কাজ করে সংসার চালায়, এখন তার উপর চাপ আরও বাড়বে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102