সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

দেশে কাগজের চাহিদা পূরণ করতে কর্ণফুলীসহ পেপার মিলের উন্নয়ন করা হবে – শিল্প উপদেষ্টা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি
রাঙ্গামাটি ২৭ জুন ২০২৫:

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, কর্ণফুলী পেপার মিলে কাগজ উৎপাদন ক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। কারখানাটি আবারও পুরোদমে উৎপাদনে গেলে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।

তিনি আরো বলেন, দেশে কাগজের চাহিদা পূরণ করতে কর্ণফুলী পেপার মিলস ও খুলনা নিউজ প্রিন্ট মিলের আধুনিকায়ন ও উন্নয়ন করা হবে। এটা করা গেলে দেশের কাগজের চাহিদা মিটিয়ে রপ্তানিও করা যাবে।

আজ রাঙ্গামাটিতে কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএমলএল) পরিদর্শনকালে আয়োজিত এক মতবিনিময় সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ কথা বলেন। এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, রাঙ্গামাটি পার্বত্য জেলা জেলা প্রশাসক, মোহাম্মদ হাবিব উল্লাহ, এবং পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

মতবিনিময় সভায় কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদ উল্লাহ মিলের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।

শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান বলেন, কর্ণফুলী পেপার মিলের উন্নয়নে গৃহীত প্রকল্প বাস্তবায়নে আজকের মতবিনিময় সভা ও পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশে চাহিদাকৃত কাগজ দেশেই উৎপাদন করতে হবে।

মতবিনিময় সভা শেষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান, বিসিআইসি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমানসহ কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের কার্যক্রম পরিদর্শন করেন এবং মিলের কর্মীদের সাথে কথা বলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102