আহসান উল্লাহ খান, স্টাফ রিপোর্টারঃ
সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে শেষ হলো “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্প-২০২৪”।
বাংলাদেশ স্কাউট প্রোগ্রাম বিভাগের পরিচালক মোছা: মাহফুজা পারভীন এর বলিষ্ঠ নেতৃত্বে ১৭ জুন বাংলাদেশ স্কাউটসের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে শুরু হয় পিএস মূল্যায়ন ক্যাম্প-২০২৪।
সারা দেশের ১ হাজার ১০০ জনের বেশি স্কাউট ও গার্ল-ইন-স্কাউট, দেড় শতাধিক মূল্যায়নকারী, অঞ্চল কর্তৃক মনোনীত ১১০ জন ইউনিট লিডার ও অর্ধশতাধিক রোভার স্কাউট স্বেচ্ছাসেবক ক্যাম্পে অংশগ্রহণ করে।
এটি বাংলাদেশ স্কাউটস এর স্কাউটদের জন্য সর্বোচ্চ একটি অ্যাওয়ার্ড যা প্রেসিডেন্ট স্কাউট(পিএস) নামে পরিচিত এই অ্যাওয়ার্ড টি সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মহামান্য রাষ্ট্রপতি দ্বারা প্রদান করা হয়।
আষাঢ়ের মেঘমায়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৪ সালের মূল্যায়ন ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্কাউট, গার্লস- ইন স্কাউটদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) সকালে মেইন এরিনায় সবুজ চত্বর প্রাঙ্গণে ১৭ -১৯ পর্যন্ত অনুষ্ঠিত পিএস ক্যাম্পের ক্যাম্প পতাকা অবনবন ও সনদ বিতরণ এর মাধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দফতর সহকারী পরিচালক ( প্রাগ্রাম) মোঃ আবু সাঈদ,।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া নওদাপাড়া আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক শর্মিলা দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্পে স্কাউট/ গার্লস ইন স্কাউট সদস্যদের হাতে সনদ তুলেদেন বাংলাদেশ স্কাউটস, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাক গাজীপুর এর পরিচালক উনু চিং।
এ সময় আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক মোঃ মশিউর রহমান, সহকারী পরিচালক কাজী মোঃ নাসির উদ্দিন, পিএস ক্যাম্পের প্রচার ও ডকুমেন্টেশন বিভাগের দায়িত্বে থাকা মো. আহসান উল্লাহ খান, যুগ্ম সম্পাদক ও রোভার স্কাউট লিডার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপ ঢাকা সহ বিভিন্ন ইউনিট থেকে আগত ইউনিট লিডার ও ক্যাম্পের মূল্যায়নকারী বৃন্দ।