রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

কুমিল্লা হোমনা কলাকান্দি মধ্যপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা হোমনা উপজেলার নিলখী ইউনিয়নের কলাকান্দি মধ্যপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে ৪র্থ তম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ জুন) অত্র এলাকার যুবসমাজের আয়োজনে সন্ধ্যা থেকে মধ্যে রাত পর্যন্ত কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও কুমিল্লা-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান।

এসময় কলাকান্দি গ্রামের আলহাজ্ব আব্দুল খালেক মাষ্টারের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী কুয়াকাটা, বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন হযরত মাওলানা মুফতি আমির হোসেন আজাদী।

এছাড়াও মাওলানা অলি উল্লাহর পরিচালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ওমান প্রবাসী মো: শাহ আলম, বিশেষ অতিথি আলহাজ্ব আবুল হাসেম আমিন, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম ও ডা: আবুল কাশেমসহ হেমনা-তিতাসের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রবাসী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসলমানগনরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102