সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

টেকনাফে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ১২ জুন ২০২৫

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী সীমান্তবর্তী মির্জাজোড়া নামক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।

গতকাল ১২ জুন ২০২৫ তারিখ সকালে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ বিওপির টহলদল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি জেলের ছদ্মবেশে ছোট ডিঙ্গি নৌকা যোগে নাফ নদী সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে মায়ানমারের একটি নৌকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করবে। আরো তথ্য পাওয়া যায়, ইয়াবা সংগ্রহ শেষে নদী পথে মির্জাজোড়া নামক এলাকা দিয়ে বাংলাদেশে ফেরত আসবে। এ প্রেক্ষিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক সীমান্তে নজরদারি বৃদ্ধির পাশাপাশি তাঁর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ আভিযানিকদল এবং টেকনাফ বিওপি থেকে অপর একটি আভিযানিকদলকে সাথে নিয়ে মাদক পারাপারের সম্ভাব্য এলাকায় ফাঁদ পেতে অপেক্ষা করতে থাকেন। আনুমানিক সকাল ১০.০০ ঘটিকায় ০২ জন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্ত দিয়ে একটি ছোট ডিঙ্গি নৌকায় চুপিসারে মির্জাজোড়া নামক এলাকার দিকে অগ্রসর হতে দেখে বিজিবি সদস্যরা উক্ত ব্যক্তিদেরকে গ্রেফতার করতে
ধাওয়া করে। এসময় বিজিবির গতিবিধি আঁচ করতে পেরে মাদক পাচারকারীরা দ্রুত জোয়ারের পানিতে নিমজ্জিত কেওড়া জঙ্গলের ভিতরে তাদের নৌকাটি ডুবিয়ে দিয়ে পানিতে ঝাঁপ দেয় এবং সাঁতার কেটে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। উক্ত এলাকাকে ঘিরে রেখে পলায়নরত ব্যক্তিদেরকে ধরতে বিজিবির দীর্ঘ সময় ধরে সাঁড়াশি অভিযান চালালেও কাউকে আটক করতে সক্ষম হয়নি। পরবর্তীতে বিজিবি আভিযানিকদল কেওড়া জঙ্গলের ভিতরে অভিনব পন্থায় পানিতে নিমজ্জিত অবস্থায় দুটি ব্যাগের ভিতরে বিশেষভাবে মোড়কজাত ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জমা করার জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102