সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

মায়ানমার সীমান্তে অপহৃত বাংলাদেশী নাগরিক দুলালকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনলো বিজিবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ১১ জুন ২০২৫

বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামহুরী সীমান্তে অপহৃত বাংলাদেশী নাগরিক দুলাল (৪০)-কে মায়ানমার থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।

গত ০৩ জুন ২০২৫ তারিখে বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়াস্থ বাগানপাড়া গ্রামের মৃত এজাহার আলীর ছেলে দুলালকে গরু ক্রয়-বিক্রয়ের প্রলোভন দেখিয়ে ৫-৬ জন মায়ানমারের নাগরিক এসে সীমান্ত পিলার ৫৪-৫৫ এর মধ্যবর্তী এলাকা দিয়ে মায়ানমারের অভ্যন্তরে নিয়ে আটকে রাখে। পরবর্তীতে ১০ জুন ২০২৫ তারিখে বিজিবি স্থানীয় সোর্সের মাধ্যমে অপহরণকারীদের সাথে যোগযোগ করে জানতে পারে যে, বর্ণিত অপহৃত ব্যক্তি পোয়ামুহুরী বিজিবির বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে মায়ানমারের অভ্যন্তরে ম্যানশনপাড়া নামক স্থানে অবরুদ্ধ অবস্থায় আছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১১ জুন ২০২৫ তারিখ দুপুরে বিজিবির রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় পোয়ামুহুরী বিওপির কমান্ডার নায়েব সুবেদার হারুণ অর রশীদের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৫৬ হতে আনুমানিক ৮০০ গজ উত্তর দিকে সীমান্ত সড়কের ৭৮.৫ কিলোমিটার নামক এলাকা দিয়ে কোনো প্রকার মুক্তিপণ ছাড়াই অপহৃত দুলালকে উদ্ধার করে বাংলাদেশে ফেরত আনতে সক্ষম হয়।

পরবর্তীতে অদ্য দুপুর ০২.১৫ ঘটিকায় বিজিবির পোয়ামুহুরী বিওপির কমান্ডার স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিনের মাধ্যমে উদ্ধারকৃত ব্যক্তিকে নিজ পরিবারের নিকট হস্তান্তর করে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102