বিশেষ প্রতিনিধিঃ জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি), রূপালী ব্যাংক পিএলসি’র কমিটি গঠন করা হয়েছে। রূপালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার মোঃ নওহীদ শাওনকে সভাপতি এবং ট্রেজারি বিভাগের প্রিন্সিপাল অফিসার আনহার আজিজ সাফিনকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদসহ ৫১ (একান্ন) সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ সভাপতি মোঃ সোহেল আহম্মেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, মোঃ আশিকুর রহমান রানা, মোঃ মাসুম আহমেদ বাবু, দপ্তর সম্পাদক মোঃ শোয়েব আলম, প্রচার সম্পাদক কাজী সাদিকুর রহমান, কোষাধ্যক্ষ এস এম ডি ফয়েজ খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইমরান খান জিকো, আন্তর্জাতিক সম্পাদক মোঃ জয়নাল আবেদিন, সমাজ সেবা সম্পাদক মোঃ আনিসুর রহমান, পরিবেশ সম্পাদক মোঃ সাহেদ খান, আইন সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার হাবিব তুষার, ক্রিয়া সম্পাদক মোহাব্বত হোসেন বাবু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রীকান্ত ঘোষ, মহিলা বিষয়ক সম্পাদক জোহরা খাতুন, কার্যকরী সদস্য মোছাঃ মরিয়ম আক্তার, ফাতেমা জাহান, মোঃ মফিজুল ইসলাম পল্লব, মোঃ শাহিনুজ্জামান কার্জন, মোঃ রাশেদুল আলম ও মোহাম্মদ জসিম উদ্দিন।
জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি)’র আহবায়ক ইকবাল হোসেন এবং সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক এই কমিটির অনুমোদন প্রদান করেন।