সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফারইস্ট ইসলামী লাইফ এর “রজত জয়ন্তীতে ভারপ্রাপ্ত সিইও-এর ম্যাসেজ”

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

খবর বিজ্ঞপ্তিঃ ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার ফারইস্ট ইসলামী লাইফ এর “রজত জয়ন্তী”। এদিন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ করবে। এই উপলক্ষে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম এর ম্যাসেজ

♦ ========================♦

প্রিয় সুহৃদ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আগামীকাল ২৯ মে ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ বৃহস্পতিবার আমরা অত্যন্ত আনন্দের ও গর্বের একটি মাইল ফলক অর্জন করতে যাচ্ছি। এদিন ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ করবে।

আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি. ২০০০ সালের ২৯ মে যাত্রা শুরু করার কয়েক বছরের মধ্যে দক্ষিন এশিয়ার অন্যতম জনপ্রিয় ও গ্রাহকবান্ধব পূর্ণাঙ্গ ইসলামী জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। আর এই সফলতা অর্জিত হয়েছে আপনাদের অকুন্ঠ সমর্থন, আমাদের নিরলস পরিশ্রম এবং সম্মানিত গ্রাহকদের অগাধ আস্থার কারণে। এজন্য মহান রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।

বিশেষ এই দিন উপলক্ষে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত গ্রাহকগণের প্রতি, যাঁরা সবসময় আমাদের উপর আস্থা রেখেছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি কোম্পানির কর্মকর্তা-কর্মচারীগণকে, যাঁদের পরিশ্রমে কোম্পানির ভিত্তি দৃঢ় হয়েছে। কৃতজ্ঞতা জানাচ্ছি প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, যৌথ মূলধন কোম্পানি সমূহের পরিদপ্তর (আরজেএসসি), জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে, যাঁরা আমাদের সহযোগিতায় সর্বদা পাশে থেকেছেন। একই সাথে আমাদের সকল শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি, যাঁরা আমাদেরকে নিরন্তর প্রেরণা যুগিয়ে যাচ্ছেন।

দুঃখজনক হলেও সত্য, আওয়ামী লীগ সরকারের দোসর কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম এবং তার সহযোগী এমএ খালেক ও হেমায়েত গং আওয়ামী ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন অপকৌশলের মাধ্যমে কোম্পানীর ৪০ লাখ গ্রাহকের কষ্টার্জিত প্রায় দুই হাজার কোটি টাকার অধিক আত্মসাৎ করেছে। এই অনিয়ম ও দুর্নীতি কোম্পানির ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছে এবং গ্রাহকদের মধ্যে ভীষণ উদ্বেগ সৃষ্টি করেছে, যা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। এ কারনে কোম্পানির বোর্ড, ম্যানেজমেন্ট এবং ডেস্ক কর্মকর্তা ও বীমাকর্মীগণকে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

তবে আশার কথা হলো, বর্তমান পরিচালনা পর্ষদ ও ম্যানেজমেন্ট এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ইতোমধ্যে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ও সংশ্লিষ্ট অথরিটির সহযোগিতা চেয়ে চিঠি ইস্যু করা হচ্ছে। পাশাপাশি সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে কোম্পানি কর্তৃপক্ষ প্রতিটি গ্রাহকের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আমরা সকল গ্রাহককে দ্ব্যার্থহীনভাবে আশ্বস্ত করতে চাই যে, এ প্রতিষ্ঠানে আপনাদের কষ্টার্জিত অর্থ নিরাপদ। কারণ, এখনো আমাদের রয়েছে বিপুল পরিমান স্থায়ী সম্পদ। বীমা দাবি পরিশোধ প্রক্রিয়ার গতি মন্থর হলেও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী আপনাদের পাওনা পরিশোধে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নেওয়া আইনি ও প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে আত্মসাতকৃত অর্থ উদ্ধার করে আপনাদের পাওনা ফেরত দেওয়া হবে, ইনশাআল্লাহ। তবে আমরা সকলের সহযোগিতা চাচ্ছি এবং আপনাদেরকে ক্ষণকাল ধৈর্য্য ধারণের অনুরোধ করছি।

রজত জয়ন্তীতে আমরা অঙ্গীকার করছি যে, কোম্পানিকে আরো প্রযুক্তিনির্ভর, দক্ষ এবং জবাবদিহিমূলক করে গড়ে তোলা হবে। প্রতিটি গ্রাহকের বীমা দাবি দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন আলোয় উদ্ভাসিত হয়ে ২৬ বৎসরে পদার্পণে আমাদের নুতন যাত্রা শুরু হবে। সকলের কাছে আমরা দোয়া ও সহযোগিতা কামনা করছি।

প্রিয় সুহৃদ,

আপনাদের আস্থাই আমাদের শক্তি। আপনাদের ভালোবাসাই হবে আমাদের পথচলার প্রেরণা। ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আপনাদের বিশ্বস্ত সঙ্গী হয়ে এগিয়ে যাবে আস্থা ও সেবার নতুন দিগন্তে। এই প্রত্যাশা করছি।

বর্তমান পরিচালনা পর্ষদ ও ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদের প্রতি রইলো কোম্পানির রজত জয়ন্তী উপলক্ষে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ও শুভেচ্ছা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102