সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

এনআরবি লাইফের পরিচালক পদে বহাল বি এম ইউসুফ আলী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৫৪৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক হিসেবে বহাল থাকছেন বি এম ইউসুফ আলী। তাঁর পরিচালক পদ নিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একইসঙ্গে ৬ সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার জন্য হাইকোর্ট বিভাগকে নির্দেশনা দিয়েছেন আপিল বিভাগ।

আদালত সূত্রে জানা গেছে, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দায়ের করা লিভ টু আপিলের শুনানি শেষে বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

এর আগে ২৯ এপ্রিল ২০২৫ তারিখে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদের ইস্যু করা গত ৯ এপ্রিলের চিঠির কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন একটি বেঞ্চ।

একইসঙ্গে বি এম ইউসুফ আলী ও অপর তিন পরিচালককে বীমা কোম্পানিটিতে তাদের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।

গত ৯ এপ্রিল ২০২৫ তারিখে এক চিঠিতে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৪ পরিচালকের পদ শূন্য ঘোষণা করা হয়।

পদ শূন্য ঘোষণা করা ওই ৪ পরিচালক হলেন- পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী, লিবার্টি লিভিং লিমিটেডের প্রতিনিধি মো. জামাল উদ্দিন, পারিজাত ডেভেলপার্স লিমিটেডের প্রতিনিধি ফৌজিয়া ইয়াছমিন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সেক্রেটারি মোস্তফা হেলাল কবির।

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদের এমন নির্দেশনার বিরুদ্ধে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট মামলা (কোম্পানি মেটার নং- ৬৬৫/২০২৫) দায়ের করেন বি এম ইউসুফ আলী।

গত ২৯ এপ্রিল ওই রিট মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত চিঠির কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করে পরিচালকদের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102