সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

সিরাজগঞ্জে চৌহালীতে ডাকাতদের হাম’লায় কৃষক নি’হত, ৩টি গরু লুট

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি, আব্দুল আলিম :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর পশ্চিম খাষকাউলিয়া চরে এক কৃষককে হত্যা করে তিনটি গরু লুটের ঘটনা ঘটেছে। নিহত তারা মিয়া (৬৫) ওই এলাকার পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে। বুধবার ভোর রাতে এই দুর্ঘটনা ঘটে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, তারা মিয়া তার নাতি ইব্রাহিম হোসেনকে সঙ্গে নিয়ে পশ্চিম খাষকাউলিয়া চরে অস্থায়ী ঘর তৈরি করে বসবাস করছিলেন। ওই রাতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে তাদের ঘরে প্রবেশ করে। তারা প্রথমে ইব্রাহিমকে বস্তাবন্দি করে এবং পরে তারা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর ডাকাতরা খামারের তিনটি গরু লুট করে নৌকা যোগে পালিয়ে যায়।

ওসি শাখাওয়াত হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102