সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

সিরাজগঞ্জের চৌহালীতে মাসিক আইন-শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ রানা, মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতি খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গিয়াস উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেকমত আলী, পরিসংখ্যান কর্মকর্তা মো. সোহেল রানা, সমাজসেবা কর্মকর্তা মামুনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সূত্রধর, সমবায় কর্মকর্তা উজ্জ্বল ভূঁইয়া, খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু, খাষকাউলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, ও ঘোড়জান ইউপি চেয়ারম্যান রমজান আলী প্রমুখ।

সভায় উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আইন-শৃঙ্খলা সভা শেষে মাসিক সাধারণ সভাও অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102