আহসান উল্লাহ খান, স্টাফ রিপোর্টারঃ
আজ ১২ই মে ২০২৫ আনুমানিক সকাল ৮.৩০ ঘটিকায় ঢাকার দক্ষিণখান থানার সৈয়দনগর এলাকায় আগুন লেগে ৯ টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।এতে মানুষের কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রয়োজনীয় আসবাবপত্র সহ সকল কিছু পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে।
ভিকটিমদের সাথে কথা বলে জানা যায়, যখন আগুন লাগে তখন বাসায় কেউ ছিল না কারণ হিসেবে তারা বলে বাসার সকলেই গার্মেন্টস কর্মী আবার কেউ কেউ রিকশা চালিয়ে জীবন যাপন করে।
এ সময় দক্ষিণখান পূর্ব থানা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোজখবর নেয়া হয়। এবং যে কোন প্রয়োজনে তাদের পাশে থাকার ব্যাপারে প্রতিশ্রুতি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণখান পূর্ব থানা আমীর আবু সাইদ, থানা সেক্রেটারি ডা: মু. জাকিরুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি- সেক্রেটারি ও কর্মী বৃন্দ।