সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু আশুলিয়ার জামগড়া ৫ তালা একটি ভবনে গলায় ফাঁ”স দিয়ে যুবকের আত্ম”হত্যা! পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

আশুলিয়ায় নির্জন স্থানে পড়ে আছে ইউপি সদস্যের ভাইয়ের লাশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

০৭ এপ্রিল, ২০২৫

আশুলিয়ায় দিনে দুপুরে ইউপি সদস্যের ভাইকে হত্যা আশুলিয়ায় রুবেল মন্ডল (৩৫) নামের এক ব্যক্তিকে দিনে দুপুরে হত্যার করেছে দুর্বৃত্তরা, এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ মে) দুপুরে আশুলিয়ার পাড়াগ্রামের দেউনের নির্জন স্থান থেকে রুবেল মন্ডলের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল মন্ডল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিন পাড়া এলাকার মোঃ নায়েব আলী মন্ডলের ছেলে, তিনি আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন মন্ডলের ভাই।

পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার পাড়াগ্রামের দেউনের একটি নির্জন স্থানে রুবেল মন্ডলের রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী, পরে তারা থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শুরু করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে, ধারণা করা হচ্ছে তাকে দুই এক ঘন্টা আগে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, রুবেল মন্ডল সকালেও এলাকায় ঘোরাফেরা করেন। সকালের পর থেকে তাকে আর এলাকায় দেখা যায় নি, দুপুরে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তবে কি কারনে তাকে হত্যা করা হতে পারে তার কোন তথ্য পাওয়া যায় নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল চলছে, তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে, একই সাথে হত্যার কারন ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102