শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

রূপগঞ্জে পিএইচপির চেয়ারম্যান শাহ সুফী মিজানুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

মাহামুদুল হাসান নয়ন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার বাসিন্দা পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান শাহ সুফী মিজানুর রহমানের বিরুদ্ধে বিগত সরকারকে অর্থায়নের অভিযোগ তুলে ষড়যন্ত্রমূলক হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্থানীয় শিক্ষার্থীরা।

৭ মে বুধবার সকালে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এ মানববন্ধনে বক্তব্য রাখেন কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, ব্যবসায়ী গোলজার হোসেন, ব্যবসায়ী সুফী জাকির হোসেন শিক্ষক আমেনা আক্তার লিপি, কালাদি মাদরাসার অধ্যক্ষ মনির হোসেন প্রমূখ। এ সময় বক্তারা শাহ সুফী মিজানুর রহমানকে দানবীর,শিক্ষানুরাগী ও দেশের বিশিষ্টজন বিবেচনায় অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবী করেন তারা।

উল্লেখ্য যে, সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থায়নের অভিযোগে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানসহ ২০১ জন প্রভাবশালীর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের হয়। এর প্রতিবাদে তার নিজ এলাকার বাসিন্দারা আজ এ মানববন্ধন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102