সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

যমুনার পানি বাড়ছে, বাদাম চাষী কৃষকের চোখে অন্ধকার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

চৌহালী প্রতিনিধি, আব্দুল আলিম :

সিরাজগঞ্জ: যমুনা নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সবচেয়ে বিপদে পড়েছেন বদাম চাষিরা। বর্তমানে বদামের গাছ ফুল ও ফল ধরার গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে। ঠিক তখনই হঠাৎ পানি বৃদ্ধি বদাম ক্ষেতের জন্য ভয়াবহ হুমকি হয়ে দেখা দিয়েছে।

সিরাজগঞ্জ জেলার বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে বদাম চাষ করে হাজারো কৃষক জীবিকা নির্বাহ করেন। এসব অঞ্চলে বালুকাময় চর ও উর্বর মাটি বদাম চাষের জন্য আদর্শ। তবে যমুনার পানি বেড়ে গেলে প্রথমেই এই চরগুলো প্লাবিত হয়।

স্থানীয় কৃষক আবু সাঈদ বলেন, “এই বছর আবহাওয়া ভালো ছিল, বদামের ফলনও ভালো হওয়ার আশা করেছিলাম। কিন্তু এখন যমুনার পানি বাড়ছে দেখে মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে।”

পানি উন্নয়ন বোর্ড জানায়, গত তিন দিনে যমুনার পানি ৪৫ সেন্টিমিটার বেড়েছে। আগামী কয়েক দিনে আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এতে করে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এ অবস্থায় স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা, জরুরি সহযোগিতা এবং ক্ষতির সম্ভাব্য তালিকা তৈরি করে আগাম সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হোক।

বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বদাম চাষিদের জন্য এটি হতে পারে আরেকটি বড় ধাক্কা। যাদের বছরের পর বছর এই ফসলের ওপরই নির্ভর করে চলে সংসার।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102