রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু আশুলিয়ার জামগড়া ৫ তালা একটি ভবনে গলায় ফাঁ”স দিয়ে যুবকের আত্ম”হত্যা! পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

পুলিশ সপ্তাহ উপলক্ষে পিপিএম পদক ১জন ও আইজি ব্যাজ পেলেন ৪ জন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম (চট্টগ্রাম প্রতিনিধি): পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এ ভূষিত হলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার। পিপিএম পদক ১ জন ও আইজি ব্যাজ পেলেন ৪ জন পুলিশ কর্মকর্তা।

পুলিশ সপ্তাহ-২০২৫ এ অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ, উদ্ভাবনীমূলক পদক্ষেপ, সূত্রবিহীন মামলার রহস্য উদঘাটন, দক্ষতা, প্রশংসনীয় অবদান ও শৃঙ্খলামূলক আচরণের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম-সেবা বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাসেল পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এ ভূষিত হয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুলিশ সপ্তাহ ২০২৫ উদ্বোধন ও পদক প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার কে বিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেলকে পিপিএম পদক পরিয়ে দিয়েছেন।

চট্টগ্রাম জেলায় কর্মরত আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো: শেখ সেলিম অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), মনিরুল ইসলাম ভুঁইয়া অফিসার ইনচার্জ রাউজান থানা এবং জনাব কাউসার হামিদ এসআই (নিরস্ত্র) রাউজান থানা কর্মক্ষেত্রে দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতিস্বরূপ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪” এ ভূষিত হয়েছেন।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম বিপিএম আইজি ব্যাজ প্রাপ্তদের শুক্রবার ২ মে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ব্যাজ পরিয়ে দেন।

চট্টগ্রাম জেলা পুলিশের সকল সদস্যদের পক্ষ থেকে বিপিএম/পিপিএম পদক ও আইজি ব্যাজ প্রাপ্ত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান হলো।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102