বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
রাজধানীতে জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা জেলার বিজয় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদি বাদশার উপহার ঢাকা থেকে কুমিল্লা আসতেই ২০ কার্টুন উধাও চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান মাননীয় প্রধানমন্ত্রী, দোহাই লাগে ঈদের ছুটিতে অফিস করবেন না… তৃতীয় ভবিষ্যদ্বাণী মিললেই ‘ধ্বংস’ যুক্তরাষ্ট্র!” কুমিল্লা হোমনায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহাপরিচালকের দরবার গ্রহণ ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান —মহাপরিচালক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত H.E. Mr. Yao Wen এঁর সৌজন্য সাক্ষাৎ পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কমিটমেন্টের আইন: ——– আখতার হোসেন

নানা আয়োজনে বালিয়াডাঙ্গীতে মে দিবস পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি :

‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে মে দিবস পালিত হয়েছে। দিবসের আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল ৯ টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। এর আগে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা চত্বরে হাজির হন শ্রমিকরা।

র‍্যালি শেষে বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সৈয়দ আলোম ভারপ্রাপ্ত সভাপতি বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ টি এম মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এডভোকেট ইউসুফ আলী ও সাবেক সাধারণ সম্পাদক বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ও সহ-সভাপতি, জনাব আবু হায়াত নুরনবী সাবেক সাধারণ সম্পাদক বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ও সাংগঠনিক সম্পাদক ঠাকুরগাঁও জেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জেড মুর্তজা চৌধুরী তুলা সাবেক সংসদ সদস্য ঠাকুরগাঁও ২ , আইয়ুব আলী খান সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বালিয়াডাঙ্গী উপজেলা ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার।

সভায় বক্তারআ বলেন, মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন যুগোপযোগী ও আধুনিকায়ন করে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০১৮ প্রণয়ন করেছে সরকার। দেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। সরকারের ওই সকল আইন ও নিয়ম মেনে শ্রমিকদের কর্ম সময় ও মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102