রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু আশুলিয়ার জামগড়া ৫ তালা একটি ভবনে গলায় ফাঁ”স দিয়ে যুবকের আত্ম”হত্যা! পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

আশুলিয়ায় বাইপাইল ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

নাইমুর রহমান দুর্জয়, সাভার:

সাভারের আশুলিয়ায় বাইপাইল এলাকায় একটি ব্রিজের নিচের খাল থেকে মজিদ (৪৮) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় জোড়া ব্রিজের নিচের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মজিদ (৪৮) সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার কাজিপুর গ্রামের মনছেরের ছেলে।

পুলিশ জানায়, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে মজিদ কয়েক মাস ধরে আশুলিয়া এলাকায় ঘোরাঘুরি করতেন এবং মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ব্রিজ থেকে নিচে পড়ে গিয়েছিলেন, যার ফলে তার মৃত্যু হয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, সকালে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্ত করে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102