রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু আশুলিয়ার জামগড়া ৫ তালা একটি ভবনে গলায় ফাঁ”স দিয়ে যুবকের আত্ম”হত্যা! পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

মনোহরদীতে দুর্বিত্তদের হামলায় বাড়ী-ঘর ও দোকান ভাংচুর এবং নগদ অর্থ লুটের অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নরসিংদী:

রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার লেবুতলা ইউনিয়নের পশ্চিম নরেন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে সোমবার বিকালে ঘটনাস্থলে ছুটে আসেন, নরসিংদী-৪(মনোহরদী-বেলাবো) আসনের সাবেক সংসদ সদস্য ও মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক, সরদার সাখাওয়াত হোসেন বকুল ও উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন।

এ সময় তিনি দুর্বিত্তদের হামলার স্বীকার ভুক্তভোগীদের বাড়ী-ঘর ও দোকান পরিদর্শন করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।

ভুক্তভোগীরা হলেন, পশ্চিম নরেন্দ্রপুর গ্রামের আবুল ফজল মৃরধার ছেলে বাইজিদ মৃরধা, আব্দুল মান্নান সরদারের ছেলে আনোয়ার হোসেন সরদার, আব্দুল বাক্কারের ছেলে প্রদীপ মৃরধা, আব্দুল মান্নান আকন্দের ছেলে মাসুদ মাস্টার, রশীদ পাইকের ছেলে দোলাল পাইক, আবুল বাসার মৃরধার ছেলে বাকপ্রতিবন্ধী জুয়েল মৃরধা, এম্মত মৃরধার ছেলে বিল্লাল মৃরধা, সোবান আকন্দের ছেলে রাসেল আকন্দ, মনির উদ্দীন আকন্দের ছেলে নজরুল আকন্দ, মহর উদ্দীন মৃরধার ছেলে ছাত্তার মৃরধা ও তারই ভাই কুদ্দুস মৃরধা।

ভুক্তভোগীরা গণমাধ্যম কর্মীদের বলেন, একই ইউনিয়নের সিজান এর নেতৃত্বে, আবদুল্লাহ্, শাকিল, সোহেল, অনয়, বাবু, কাজল, মোশারফ, জাকির-সহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন যুবক দেশীয় অস্ত্র দ্বারা রবিবার সন্ধার পর আমাদের ৮-১০ টি বাড়ী-ঘরে হামলা ও ভাংচুর চালায় এবং একটি দোকান থেকে দেশীয় অস্ত্রের মুখে মালিককে জিম্মি করে নগদ ২ লক্ষ টাকা-সহ নানা ধরনের পণ্যদ্রব্য লুট করে নিয়ে যায়। এছাড়াও একটি প্রাইভেটকার ভাংচুর করে এবং ভুক্তভোগীদেরকে মারধর করে রক্তাক্ত জখম করে।

এমতাবস্থায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্বিত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছেন ভুক্তভোগীরা।

এ সময় লেবুতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ মাষ্টার, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মাষ্টার-সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102