শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

কুমিল্লা দাউদকান্দির ভাজরা গ্রামে রাস্তা নির্মাণ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রবাসীর প্রতিবাদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের ভাজরা গ্রামে রাস্তা ও ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে সম্প্রতি মিডিয়ায় প্রচারিত কিছু বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন দুবাই প্রবাসী হাজী মন্টু মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে ভাজরা টু বাহেরচর সড়ক থেকে মন্টু হাজির বাড়ি পর্যন্ত মানুষের চলাচল ও কৃষিপণ্য বাজারজাতকরণের সুবিধার্থে প্রায় অর্ধ কিলোমিটার দীর্ঘ একটি মাটির রাস্তা নিজস্ব অর্থায়নে নির্মাণ করেন প্রবাসী হাজী মন্টু মিয়া। চলতি বছরের শুরুতে, ভাজরা আইয়ুব আলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রী এবং মুসল্লিদের চলাচলের সুবিধার্থে খালের ওপর একটি ব্রিজ নির্মাণের কাজও নিজ উদ্যোগে শুরু করেন তিনি।

প্রবাসীর নিজস্ব অর্থায়নে রাস্তা ও ব্রিজ নির্মাণের খবর স্থানীয় এক ব্লগার তার ব্লগ পেইজে প্রকাশ করেন। তবে ভিডিওতে ভাজরা টু বাহেরচর সরকারি পাকা সড়কের নির্মাণ কাজের কিছু দৃশ্যও উঠে আসে, যেখানে সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি দেখানো হয়। ব্লগ পোস্টে পাকা সড়কের কাজকে প্রবাসীর অর্থায়নে করা হয়েছে বলে কোনো দাবি করা হয়নি।

তবে পরবর্তীতে, একাধিক সংবাদমাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়ে। প্রতিবেদনে মন্টু মিয়াকে সরকারি প্রকল্পের অর্থায়নের কৃতিত্ব দেয়ার অভিযোগ তোলা হয়। স্থানীয় মেম্বার শরীফ আখন্দ সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে মাটির রাস্তা নির্মাণে হাজী মন্টু মিয়ার ভূমিকা অস্বীকার করেন। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার স্থানীয়রা ভিন্ন তথ্য দিয়েছেন। স্থানীয় নারী-পুরুষরা জানান,প্রবাসী হাজী মন্টু মিয়া নিজ খরচে মাটির রাস্তা নির্মাণ করে দিয়েছেন এবং খালের ওপর ব্রিজ নির্মাণ কাজ চলমান রেখেছেন। এর জন্য কোনো সরকারি অনুদান বা সহায়তা গ্রহণ করেননি। তিনি দীর্ঘদিন ধরে গ্রামের মানুষের পাশে থেকে নানাভাবে সাহায্য করে আসছেন।

এছাড়া হাজী মন্টু মিয়া বিভিন্ন উৎসবে খাদ্যসামগ্রী বিতরণ, স্থানীয় অসহায় মানুষের আর্থিক সহায়তা এবং অন্যান্য মানবিক কার্যক্রমে নিয়মিতভাবে অবদান রেখে চলেছেন। মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে দুবাই থেকে পাঠানো এক ভিডিও বার্তায় হাজী মন্টু মিয়া বলেন,”আমি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এলাকার মানুষের সুবিধার জন্য রাস্তা ও ব্রিজ নির্মাণ করেছি। কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্য বা সরকারি কাজের কৃতিত্ব নেয়ার চেষ্টা করিনি। যারা উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা প্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং সঠিক তথ্য পরিবেশনের দাবি করছি।”

স্থানীয় ব্লগারের সাথে কথা বললে তিনি জানান,ব্লক পেইজে চলমান ভাজরা টু বাহেরচর সড়কের সরকারি অর্থায়নে পাকার কাজের অগ্রগতির কথা তুলে ধরা হয়েছে। সড়ক পাকা করনে প্রবাসীর অর্থায়নের কথা বলা হয়নি। মাটির রাস্তা ও ব্রিজ ব্যক্তিগত অর্থায়নের কথা বলা হয়েছে।
এদিকে আইয়ুব আলী ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন খালের উপর নির্মাণাধীন ব্রিজে সরকারি কোনো অর্থায়ন রয়েছে কিনা জানতে চাইলে দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমুল সরকার বলেন, ভাজরা আইয়ুব আলী ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন খালের উপর নির্মাণাধীন ব্রিজে সরকারি কোনো ধরনের অর্থায়ন নাই। এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রকৃত সত্য উদঘাটনের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102