রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু আশুলিয়ার জামগড়া ৫ তালা একটি ভবনে গলায় ফাঁ”স দিয়ে যুবকের আত্ম”হত্যা! পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

রূপগঞ্জে ব্যবসায়ীকে তুলে নিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

মাহামুদুল হাসান নয়ন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মহিউদ্দিন বাবলু নামের এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ৩ লাখ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রায়হান উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ ক্রীড়া সম্পাদক ও বর্তমানে তিনি রূপগঞ্জের শুটার রিয়াজ বাহিনীর হয়ে কাজ করছেন। এ ঘটনায় ব্যবসায়ীর বড় ভাই সালাউদ্দিন বাদল বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।

ব্যবসায়ীর বড় ভাই সালাউদ্দিন বাদল বলেন, আমার ভাই মহিউদ্দিন বাবলু গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকায় ইট, বালুর ব্যবসা করে আসছেন। বেশ কিছুদিন যাবত একই এলাকার রায়হান ছোট ভাইয়ের কাছে থেকে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে আসছিল। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গত শনিবার দুপুরে সেসহ অজ্ঞাত ১০/১২ জন মিলে ৬ টা মোটরসাইকেল করে আমার ভাইকে অজ্ঞাতস্থানে তুলে নিয়ে যায়। পরে আমার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরে তাদের লোকের মাধ্যমে ৩ লাখ টাকা মুক্তিপণ নিয়ে আমার ভাই মহিউদ্দিন বাবলুকে ফেরত দিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদি হয়ে একটি অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত রায়হানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102