রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু আশুলিয়ার জামগড়া ৫ তালা একটি ভবনে গলায় ফাঁ”স দিয়ে যুবকের আত্ম”হত্যা! পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

৯৪৭ বোতল ফেনসিডিল ও প্রাইভেট কারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রি.

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৯৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ নূর আলম (৪৪) ও মোঃ মোজাম্মেল হক (৩৮)।

বুধবার (২৩ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১১:৪০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাতে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুটওভার ব্রিজের নিচে ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক কারবারি নূর আলম ও মোজাম্মেলকে ৯৪৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য বিশেষ করে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102