শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু কুমিল্লা তিতাসে নিরাপদ চিকিৎসা চাই’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা সরাইলে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার ও মতবিনিময় টাঙ্গাইলে চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনায় পরিবেশ প্রতিমন্ত্রীর শোক প্রকাশ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নঃ ঢাকা মহানগর উত্তরের জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে “নবাবগঞ্জের বক্তারনগর জমিদার বাড়ি”

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :

ইছামতি নদীর তীর ঘেষে গড়ে উঠা কৃষির নির্ভর গ্রাম বক্তারনগর । যা ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নে অবস্থিত। এক সময় এই এলাকায় বসবাস করতো একটি জমিদার পরিবার। যা দোহার ও নবাবগঞ্জ উপজেলার জনসাধারণের কাছে বক্তারনগরের জমিদার পরিবার হিসেবে পরিচিত। এ জমিদার পরিবারটি তৎকালিন সময়ে তাদের জমির উপর নির্মাণ করে ছিলো চোখধাঁধানো দালান। যার নির্মাণশৈলী দেখে ওই সময় বিভিন্ন স্থান থেকে লোক আসতো তাদের দ্বিতল এই বাড়িটি দেখতে।

কিন্তু কালের বিবর্তনে বক্তারনগর জমিদার বাড়ির একটা বড়, অংশই সংস্কারহীনতার কারণে ধ্বংস সন্তূপে পরিণত হয়েছে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সুধু কিছু পুরাতন দালান কোঠা। আজ আর সেই জমিদার বাড়ির অস্তিত্ব নেই বললেই চলে। বক্তারনগর জমিদারদের প্রতিষ্ঠিত চোখধাঁধানো একটি মসজিদ রয়েছে এখনো। মসজিদের নির্মাণকাল ১৮৭০ সাল।

জানা যায়, ফয়জুন্নেসা নামক এক গৃহবধু এই জমিদারির প্রতিষ্ঠাতা। পরে তাঁর ছেলে আলী জান মিয়া এই জমিদারি দেখাশুনা করতেন। অতপর আলী জান মিয়ার ছেলে সৈয়দ উবায়দুল্লা শিকারীপাড়া ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। উবায়দুল্লা সাহেবের ছেলে শাহাবুদ্দিন (খোকা মিয়া) সাহেব এই সম্পত্তি দেখাশুনা করতেন। অর্থাৎ এই এস্টেট এখনো মূল মালিকদের রয়েছে। তারপরও এটি কেন পরিত্যক্ত ও জীর্ণ, এমন তথ্য জানতে চাওয়া হয় শিকারীপাড়া ইউনিয়নে গরিবপুর গ্রামের বাসিন্দা কৃষক মোঃ আইজ উদ্দিন(৬৮) এর কাছে। তিনি বলেন, আমার বয়স যখন(১০) বছর তখন এই জমিদার বাড়িতে আসতাম আমার বাবার সাথে। তিনি আরো বলেন, সৈয়দ উবায়দুল্লা সাহেবের পরিবারের সদস্যদের রাজধানী ঢাকায় অনেক জমিজমা ও বাড়ি রয়েছে। এজন্য তাঁরা গ্রামে আসেন না হয়তো।

অপরদিকে বক্তারনগর জমিদারবাড়ি সম্পর্কে লেখক মোহাম্মদ মাহমুদ আলি তাঁর ‘পূর্ববঙ্গের জমিদারবাড়ি’ বইতে লিখেছেন, আনুমানিক ১৭৫০ সালের দিকে শাহবুদ্দিন শাহ এই জমিদারির গোড়াপত্তন করেন। জমিদারবাড়ির আয়তন উল্লেখ করা রয়েছে পাঁচ বিঘা। সুলতান শাহবুদ্দিন শাহের মৃত্যুরপর পর জমিদারি পরিচালনা করেন তাঁর ছেলে। তবে বইতে তাঁর ছেলের নাম উল্লেখ নেই। বক্তারনগরের জমিদার বাড়িটি স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির একটি গুরত্বপূর্ণ নিদর্শন। দেশের যে কোন স্থান থেকে রাজধানীর গুলিস্থান এলাকার হযরত গোলাপ (রঃ) এর মাজার এলাকা থেকে নবাবগঞ্জ ভায়া বান্দুরার বাসে আসতে হবে। বান্দুরা থেকে ইজিবাইকে বক্তার নগর জমিদার। জনপ্রতি আসা ও যাওয়ায় তিনশত টাকা ব্যয় হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102