রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ কুমিল্লা হোমনায় ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কুমিল্লা তিতাসে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

মোটরসাইকেল কিনে না দেয়ায় বাড়িতে আগুন লাগিয়ে দেয় ছেলে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

মো.এমরুল ইসলাম, জেলা প্রতিনিধি নরসিংদীঃ

পুরনো মোটর সাইকেল থাকা সত্বেও একটি নতুন মোটর সাইকেল কিনে দেয়ার দাবীতে এক গুণধর পুত্র নিজ বাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে। এতে বাড়ীর একটি পোল্ট্রিফার্ম ও বসত বাড়ীর একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার লেবুতলা তারাকান্দী গ্রামে।

জানা যায়, মনোহরদীর লেবুতলা গ্রামের কামাল মিয়ার বখাটে পুত্র জুনায়েদ (১৪) পিতার কাছে একটি নতুন মেটর সাইকেল কিনে দিতে ২/৩ মাস ধরে চাপ সৃষ্টি করে আসছিলো। তার পুরাতন একটি মোটর সাইকেল থাকার পরও নতুন মোটর সাইকেল কিনে দিতে পিতা অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত জুনায়েদ রবিবার সন্ধ্যায় তাদের নিজ বাড়ীতে আগুন ধরিয়ে দেয়।আগুনে বাড়ীর একটি পোল্ট্রি ফার্ম ও বাড়ীর রান্নাঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে বাড়ীর একটি বসত ঘরেরও আংশিক ক্ষতিগ্রস্থ হয়।পরে লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন আয়ত্বে আনেন। এ ব্যাপারে পিতা কামাল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুত্র জুনায়েদ কুসংসর্গে পড়ে পথভ্রষ্ট হয়ে পড়ে এ রকম করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102