রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ কুমিল্লা হোমনায় ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কুমিল্লা তিতাসে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

ঢাবিতে ছবি তুলে দেওয়ার কথা বলে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২০ এপ্রিল ২০২৫ খ্রি.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছবি তুলে দেওয়ার কথা বলে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরির ঘটনায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোরকে গ্রেফতার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ সজিব খান (২৪)।

শনিবার (১৯ এপ্রিল ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় বরিশাল জেলার বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল ২০২৫ খ্রি: সকাল অনুমানিক ১০:০০ ঘটিকার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে জনৈক মো: শামীম তার ব্যবহৃত কালো রংয়ের হোন্ডা এক্স ব্লেড মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলো। তখন সেখানে সজিব এসে মোটরসাইকেলটি তার পছন্দ হয়েছে বলে ছবি তোলার জন্য শামীমের কাছে মোটরসাইকেলের চাবি চায়। শামীম সরল বিশ্বাসে সজীবের কথামতো মোটরসাইকেলের চাবি দেয়। তখন সজিব শামীমকে মোটরসাইকেলসহ তার ছবি ও ভিডিও করে দিতে অনুরোধ করে। তার অনুরোধে শামীম সজিবের ছবি তুলতে ও ভিডিও করতে থাকে। ভিডিও করার একপর্যায়ে সজীব কৌশলে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শামীমের অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত সজীবের অবস্থান শনাক্ত করে শাহবাগ থানা পুলিশ। এরপর ১৯ এপ্রিল ২০২৫ খ্রি. সকালে বরিশাল জেলার বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত হতে চুরি হওয়া হোন্ডা এক্স ব্লেড মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দুই লক্ষ ৩৩ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেফতারকৃত সজিব একজন পেশাদার চোর । সে আগেও একাধিকবার চুরি করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102