রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ কুমিল্লা হোমনায় ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কুমিল্লা তিতাসে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলে ফাঁকা গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

সাভার উপজেলা প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় কার্টুন কারখানার ঝুট ব্যবসা দখল ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে দুই রাউন্ড গুলি ছুড়ে জিয়া দেওয়ান নামের এক ব্যাক্তি। এঘটনায় অভিযান পরিচালনাকরে জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দিন। এর আগে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পূবাইল থানার খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জিয়া দেওয়ান আশুলিয়া থানার জিরাবোর ফুলবাগান এলাকার আলী দেওয়ান নেওয়াজের ছেলে। তিনি আধিপত্য বিস্তারের জন্য গুলি ছুড়েছেন বলে জানা গেছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, গত ১৭ এপ্রিল আশুলিয়ার জিরাবোর ফুলবাগান রোড এলাকায় এস.এ.এস প্যাকেজিং কারখানার ওয়েস্টিজ কাটুনের ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় নিজ অবস্থান জানান দেওয়া ও আদিপত্য বিস্তারে অবৈধ বিদেশী পিস্তুল দিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি করে জিয়া দেওয়ান। এব্যাপারে ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশনায় অভিযান পরিচালনা করে জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিয়া দেওয়ানের দেওয়া তথ্যমতে তারই বাড়ীর পারিবারিক কবরস্থানের কলা গাছের গোড়া থেকে বিদেশী পিস্তলটি উদ্ধার করা হয়। পিস্তুলটির গায়ে MADE IN USA. NO-1117, ONLY ARMY SUPLY লেখা রয়েছে।

এসময় একটি খালি ম্যাগাজিন ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তার জিয়া দেওয়ানের বিরুদ্ধে অস্ত্র আইনে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102