সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

রূপগঞ্জে ৫ শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা ঔষধ বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

মাহামুদুল হাসান নয়ন রূপগঞ্জ থানা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাসহ চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

তারাব পৌর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালের সার্বিক সহযোগীতায় বিনামূল্যে এ চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) দিনব্যাপী উপজেলার খাদুন এলাকায় চাইল্ড কেয়ার কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুল এ চক্ষু সেবা প্রদান করা হয়। এ সময় রোগীদেরকে বিনামূল্য বিশেষজ্ঞ ডাক্তার দেখানো, চোখের ছানী পরীক্ষা, চশমা বিতরণ, ঔষধ সহ প্রয়োজনীয় অপারেশনের ব্যবস্থা ঔষুধসহ চক্ষু হাসপাতালে যাতায়াতসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউটের মেডিকেল টিমের সদস্য ডা. খালেদ ইরফান চিকিৎসা সেবা প্রদান করেন।

ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের তারাব পৌর শাখার সভাপতি খন্দকার আল-আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা। এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ সহ সভাপতি তানভীর হাসান মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট আয়নাল হক, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদা, ইসমাইল হোসেনসহ আরো অনেকে।

এ সময় আয়োজকরা বলেন, বর্তমান বাজারে সব পন্যের দাম উর্ধগতি। সাধারণ জীবন যাপনে দরিদ্ররা হিমসিম খাচ্ছে।এর মাঝে যারা চোখের সমস্যায় ভুগছেন,তাদের অনেকেই টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। তাই আমরা তারাব পৌর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউটের উদ্যোগে এ সেবাদান অব্যাহত রেখেছি। এতে ইতোমধ্যে শত শত রোগী বিনামূল্যে সেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন। সেবা নিতে আসা কিছু রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। বিনামূল্যে তাদের অপারেশন করা হবে। পর্যায়ক্রমে আমাদের এই চক্ষু সেবা কার্যক্রম রূপগঞ্জের সকল পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ডের জনগণের মাঝে পৌঁছে দেয়া হবে।

তারিখ- ২০-০৪-২০২৫ ইং

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102