শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

কুমিল্লা তিতাসে শুরু হয়েছে “প্রতিভার খোঁজে” ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :

শুদ্ধ সংস্কৃতি সুন্দর মন আলোকিত হবে সারা ভূবন” এই শ্লোগানে মাত্রা সংগীত চর্চা কেন্দ্র’র উদ্যোগে তিতাসে শুরু হয়েছে “প্রতিভার খোঁজে” ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। প্রতিযোগিতায় থাকছে গান, কবিতা আবৃত্তি, হামদ/নাত ও পবিত্র কোরআন তেলওয়াত। স্কুল, কলেজ ও মাদরাসার ছাত্র/ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

শনিবার (১৯ এপ্রিল) বিকেল তিনটায় বাতাকান্দি বাজারে অবস্থিত ট্রাস্ট স্কুল এন্ড কলেজের হল রুমে প্রতিভার খোঁজে প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেই সাথে গঠন করা হয় মাত্রা সংগীত চর্চা কেন্দ্র’র তিতাস উপজেলা শাখার নতুন কমিটি। মোঃ বিল্লাল হোসেন মোল্লাকে সভাপতি ও মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট তিতাস উপজেলা শাখার কমিটি ঘোষণা করেন মাত্রা সংগীত চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা মাহদী হাসান।
সভায় সভাপতিত্ব করেন লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির আহমেদ।স্বাগত বক্তব্য রাখেন, মাত্রা সংগীত চর্চা কেন্দ্র’র প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীতশিল্পী মাহদী হাসান।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ মাজহারুল ইসলাম, উদীচী শিল্পীগোষ্ঠী হোমনা উপজেলা শাখার সভাপতি কবি ও লেখক আহমেদ উল্লাহ, বিশিষ্ট লেখক ও শিক্ষক শাহজামান শুভ, ট্রাস্ট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ বিল্লাল হোসেন মোল্লা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও দলিল লেখক মোঃ মাহবুবুর রহমান, আইসিটি স্পেশালিষ্ট ও স্বাস্থ্যকর্মী শামসুল হক সুমন, কবি খলিলুর রহমান, নাজমুল হাসান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল তিতাস উপজেলা শাখার সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক নাট্যকর্মী হালিম সৈকত, গাজী মাজহারুল ইসলাম, গায়ক ও লেখক মোঃ আবদুল হালিম ও ছাত্রদল নেতা রুবেল আনোয়ার সরকার প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সাতানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট সংগঠক মোঃ ইকবাল হোসেন।

এসময় বক্তারা বলেন, তিতাস উপজেলা সাংস্কৃতিক চর্চায় অনেকটাই পিছিয়ে রয়েছে। এখানে নেই কোন সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ও শিল্পকলা একাডেমি। এই প্রতিভার খোঁজে প্রতিযোগিতা থেকে নতুন নতুন প্রতিভা বের করে সংস্কৃতি চর্চার উর্বর ভূমি হিসেবে গড়ে তোলতে হবে তিতাসকে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় তিতাসে সাংস্কৃতিক বিল্পব ঘটনো অসম্ভব কিছু নয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102