তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসের মোহনপুর দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন, মজিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান মজিদপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম সরকার বিজয়। তিনি ওই মাদরাসার সভাপতি নির্বাচিত হওয়ায় পর মাদরাসা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে ঢাকার গুলশানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক সফল মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জননেতা ড.খন্দকার মোশাররফ স্যারের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা ড খন্দকার মোশাররফ স্যার ও ড. খন্দকার মারুফ হোসেনকে ফুলেল শুভেচছা জানিয়েছেন।
সাক্ষাতের সময় সঙ্গেছিলেন তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া,
সাবেক সহ-সভাপতি মোবারক হোসেন মুন্সী, সাবেক সদস্য আবুল বাসার মেম্বার ও শফিকুল ইসলাম মেম্বার, মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম কাজল, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল বারী মুন্সী, দাতা সদস্য হাজী তোতা মিয়া, মজিদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য আবু বক্কর এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক বিল্লাল হোসেন সরকার, বিএনপি নেতা নাসির মুন্সী, আনোয়ার হোসেন খোকন, কামাল হোসেন সরকার, জসিম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন সরকার, যুবদল নেতা রেজাউল, জুয়েল মাহমুদ জয়, ছাত্রদল নেতা সজীব আহমেদ সরকার, রিয়াদুল ইসলাম সরকার, আবু সাঈদসহ আরও অনেক নেতৃবৃন্দ।