বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শহীদ আঞ্জুমান সাকিবের পরিবারের পাশে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ফ্যাসিবাদ বিরোধী অপশক্তি জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টা করছে — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকরণে বিদ্যমান ২৫৬ টি উপজেলাসহ ৩০০টি উপজেলায় পুষ্টিচাল বিতরণ কার্যক্রম শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তিতাসের বাতাকান্দি বাঁশ বাজার দরবার শরীফে ১২ দিনব্যাপী মাহফিলের ঘোষণা কুমিল্লা দাউদকান্দি মডেল থানার পৃথক অভিযানে বিদেশি মদসহ ৬ জন গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানসম্পন্ন টুর্নামেন্টের আয়োজন করা হবে —যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করেছে সিটিটিসি বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব

খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকরণে বিদ্যমান ২৫৬ টি উপজেলাসহ ৩০০টি উপজেলায় পুষ্টিচাল বিতরণ কার্যক্রম শুরু

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা,০৬ আগস্ট ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি)-এর সভায় স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমদ, এমপি-এর সভাপতিত্বে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৫৫ লাখ গ্রামীণ দরিদ্র ও অতি-দরিদ্র পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা মূল্যে মাসিক ৩০ কেজি করে ৬ মাসে মোট ৯.৯০ লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।এছাড়া, অপুষ্টি নিরসন ও জনগণের পুষ্টি নিরাপত্তা জোরদারে উক্ত কর্মসূচির আওতায় মোট ৩০০টি উপজেলায় ০৬(ছয়) টি ভিটামিন ও খনিজসমৃদ্ধ পুষ্টিচাল (Fortified Rice) বিতরণ করা হবে।
গত পাঁচ অর্থবছরে সরকারি খাতে গড়ে ৩২.৩২ লাখ মেট্রিক টন এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩৫.০৮ লাখ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। খাদ্যশস্যের চাহিদা ধারাবাহিকভাবে বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিসর বৃদ্ধি পাওয়াতে সরকারি খাদ্যশস্যের নিরাপত্তা মজুতের পরিমাণ বিদ্যমান ১৩ লাখ মেট্রিক টন থেকে বৃদ্ধি করে স্বাভাবিক সময়ে ১৪ লাখ মেট্রিক টন এবং দুর্যোগকালীন সময়ে ১৫ লাখ মেট্রিক টন নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ, জরুরি পরিস্থিতি এবং যোগাযোগ ব্যবস্থার সাময়িক বিঘ্নের সময় দুর্গম পার্বত্য অঞ্চলে দ্রুত ও নির্বিঘ্নে খাদ্যশস্য সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করতে ০৩টি পার্বত্য জেলায় নতুন খাদ্য গুদাম নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।এছাড়াও ২০৩০ সালের মধ্যে বর্তমান খাদ্যশস্য মজুদ সক্ষমতা ৩০ লাখ মেট্রিক টন বৃদ্ধি করার বিষয়ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে সভায় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি)-এর সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102