বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানসম্পন্ন টুর্নামেন্টের আয়োজন করা হবে —যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করেছে সিটিটিসি বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারে গুরুত্ব জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (NCASC) সভা অনুষ্ঠিত ধামরাই ও সাভারে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযান ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার! ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ বইয়ের মোড়ক উন্মোচন নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়াল এড মিরাল (অব:) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান অব্যাহতি, নতুন দায়িত্বে সালাহউদ্দিন সরকার

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা উত্তর জেলা বিএনপির অধীন মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালাহউদ্দিন সরকারকে সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্যাডে প্রকাশিত এক যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় মিজানুর রহমানকে মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, শূন্য হওয়া পদে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালাহউদ্দিন সরকারকে সদস্য সচিবের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম এবং যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. সাইফুদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ওসমান গনি ভূঁইয়া ও সুফিয়া খাতুন যৌথভাবে স্বাক্ষর করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102